বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষিকা নয়

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সংঘর্ষের ঘটনায় আলোচনায় আসা প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ওই ভিডিওতে থাকা নারীকে অনেকে শিক্ষক হিসেবে দাবি করলেও, বিষয়টি নাকচ করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।...