সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা

বাইসাইকেল চালিয়ে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ব্যতিক্রমী এক যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার ইফরাম (২৬)। তিনি উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে। গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ এই সফরের যাত্রা...