গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

গ্যাসের তীব্র সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে ফিলিং স্টেশনগুলোতে সম্পূর্ণভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকেরা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে...