নরসিংদীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ এ অভিযান...