রংপুরে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ গ্রেপ্তার ১১

রংপুর নগরীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৩০ মে) ভোরে নগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল ও হোটেল সানমুনে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে ৩৫ পাতা চেতনানাশক ট্যাবলেট, ১০ কৌটা হালুয়া ও ১৭ পিস চেতনানাশক হালুয়া উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন… নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু
গ্রেপ্তারকৃতরা হলেন: ফরিদপুরের ইমরান খান (৩৫), রাজবাড়ীর সাদেক সেখ (২৫), টাঙ্গাইলের আব্দুল লতিফ (৫৬), সিরাজগঞ্জের খসরু আহমেদ (৪৬), গাইবান্ধার জয়নাল আবেদীন (৪৫), মুন্সিগঞ্জের মহিবুল (৪৫), মানিকগঞ্জের আব্দুস সালাম (৪০), মুন্সিগঞ্জের চাঁন শরীফ ব্যাপারী (৬২), রিপন (৫৫), জামালপুরের আজহার উদ্দিন (৬২) ও কুষ্টিয়ার রেজাউল ইসলাম (৫৫)।
র্যাব জানায়, আটককৃতদের মধ্যে ইমরান খান এই চক্রের মূলহোতা। তারা হোটেলে অবস্থান করে বিভিন্ন গরুর হাটে গিয়ে ব্যবসায়ী ও খামারিদের টার্গেট করে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে অর্থ আত্মসাতের পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন… ছয় জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্রে জানা গেছে।

