বিদ্যুতের সংযোগও নেই-মিটারও নেই, তবুও এলো বিল!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নতুন বিদ্যুৎ মিটার স্থাপন ও সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল আসার অভিযোগ উঠেছে। মিটার নেই, বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি—তবুও আগস্ট মাসের বিদ্যুৎ বিল তৈরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে...