সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: বিপুল পরিমাণ চিংড়ি, ডিঙি নৌকা ও জাল জব্দ

গতকাল ৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জোংড়া টহল ফাঁড়ির বড় বস্তা খালে বিশেষ অভিযান চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত স্পেশাল টহল কার্যক্রমে আনুমানিক তিন মণ বিষে ধরা চিংড়ি ও সাদা মাছ, পাঁচটি বিষের বোতল, ছয়টি ডিঙি নৌকা, পাঁচটি টোনা জাল ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।
অভিযানে জব্দকৃত বিষাক্ত মাছ বিজ্ঞ দাকোপ বন মামলা আদালতের নির্দেশনায় বিনষ্ট করা হয়েছে। তবে অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এমন অভিযানে নেতৃত্ব প্রদানকারী চাঁদপাই রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
স্টাফ রিপোর্টার
এম মোহাম্মদ ওমর

