এস আলম গ্রুপ চেয়ারম্যানের সাইপ্রাসের বাড়ি জব্দ, আরও সম্পদ অবরুদ্ধ

🟩 সাইফুল আলমের সাইপ্রাসের বাড়ি ও বিদেশি শেয়ার জব্দের আদেশ
🟩 স্ত্রী ফারজানা পারভীনের নামেও ১৯টি বিদেশি কোম্পানির শেয়ার অবরুদ্ধ
🟩 এস আলম পরিবারের সম্পদ ও ব্যাংক হিসাবে দফায় দফায় অভিযান
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সাইপ্রাসে থাকা একটি দুইতলা বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া তার ও স্ত্রী ফারজানা পারভীনের নামে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা ১৯টি কোম্পানির শেয়ার এবং জার্সিতে থাকা ৬টি ট্রাস্ট কোম্পানির সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন দাখিল করেন এবং শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
🔶 পূর্ববর্তী আদেশ ও সম্পদ জব্দের তালিকা:
-
৭ অক্টোবর: সাইফুল আলম, স্ত্রী ও পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
-
১৬ জানুয়ারি: ৩,৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
-
৩ ফেব্রুয়ারি: ৩৬৮ কোটি টাকার ১৭৫ বিঘা সম্পদ জব্দ
-
১২ ফেব্রুয়ারি: ৪৩৭ কোটি টাকার ৫ হাজার কোটি মূল্যের শেয়ার অবরুদ্ধ
-
২৩ ফেব্রুয়ারি: ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
-
১০ মার্চ: এক হাজার ছয় বিঘা জমি জব্দ
-
৯ এপ্রিল: ৯০ বিঘা জমি ও ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
-
১৭ এপ্রিল: ১,৩৬০টি ব্যাংক হিসাব, তাতে ২,৬১৯ কোটি টাকা
-
২৩ এপ্রিল: ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি জব্দ
-
২৭ এপ্রিল: ৫৫৯ কোটি টাকার ১,০১৪ বিঘা জমি জব্দ
-
১৭ জুন: ১৮০ কোটি টাকার ২০০ একর জমি জব্দ
আরও পড়ুন… যুদ্ধবিরতির পর নতুন পরিকল্পনার ঘোষণা ইরানের
এসব আদেশের ফলে দেশ-বিদেশে থাকা সাইফুল আলম ও তার পরিবারের বিপুল সম্পদ এখন আইনি তদন্তের আওতায় পড়েছে।

