খাটের সঙ্গে বেঁধে স্ত্রীকে বেল্ট দিয়ে নির্যাতন, পরে ঝুলন্ত মরদেহ: স্বামী গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেতে ২৫ বছর বয়সী মুক্তা ইসলাম মাওয়াকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সোহেল শিকদারের বিরুদ্ধে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে যৌতুক ও স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে মুক্তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন সোহেল। নির্যাতনের ভয়াবহ একটি ভিডিওও পরিবারের হাতে এসেছে। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা...