চাকরির প্রলোভনে তরুণীদের অপহরণ, গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেইল

চাকরির প্রলোভনে উঠতি বয়সী তরুণীদের ফাঁদে ফেলে অপহরণ, এরপর গোপনে তৈরি করা হতো আপত্তিকর ভিডিও ও ছবি।
পরে সেই কনটেন্ট ব্যবহার করে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। এমন একটি পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো—মো. মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও মোছা. রুলি খানম (১৯)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা, দুটি সিসি ক্যামেরা ও তিনটি মোবাইল ফোন।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার বিকেলে এসব তথ্য জানান।
আরও পড়ুন… সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, জুলাই থেকে কার্যকর হচ্ছে বিশেষ প্রণোদনা
ঘটনার সূত্রপাত গত সোমবার, যখন মিরপুরের এক কলেজছাত্রী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
পরদিন তার মাকে ফোন করে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে।
অভিযান চালিয়ে ছাত্রীর সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকজন পালিয়ে যায়।
পলাতকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, মাদক ও পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কিশোরীদের অপহরণ ও ব্ল্যাকমেইলে অর্থ আদায় করে আসছিল।

