স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার দেখে যুবকের আত্মহত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার দেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন (৩২)।
রোববার (১৫ জুন) সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
কী ঘটেছিল?
-
আট বছর আগে রবিন বিয়ে করেন সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের নাছিমা আক্তারকে
-
তাদের সংসারে রয়েছে এক কন্যাসন্তান, জান্নাত আরা (৬)
-
বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল
-
ছয় মাস আগে স্ত্রী সন্তান রেখে বাবার বাড়িতে চলে যান
-
দুই মাস আগে তিনি রবিনকে পাঠান ডিভোর্স লেটার
-
পরিবার বিষয়টি গোপন রাখলেও ঈদের ছুটির পরে পরিচয়পত্র খোঁজার সময় রবিন তা জেনে ফেলেন
-
এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন
পরিবারের বক্তব্য
রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন বলেন,
“ডিভোর্স লেটার দেখার পর থেকেই ভাই মানসিকভাবে খুব ভেঙে পড়ে। আমরা বিষয়টি তাকে আগে জানাইনি, কিন্তু সে নিজেই দেখে ফেলে। সেই ধাক্কা সামলাতে পারেনি।”
আরও পড়ুন… নেত্রকোনার কলমাকান্দায় তক্ষক পাচারকালে ৯ জন আটক, মাইক্রোবাস জব্দ
পুলিশের ভাষ্য
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ জানান,
“মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”