নেত্রকোনার কলমাকান্দায় তক্ষক পাচারকালে ৯ জন আটক, মাইক্রোবাস জব্দ

-
কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা এলাকা থেকে তক্ষক উদ্ধার
-
পাচারে ব্যবহৃত মাইক্রোবাস ও ৯ পাচারকারী আটক
-
আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় একটি তক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
রোববার (১৫ জুন) ভোরে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি কার্যক্রম চলাকালে তক্ষকসহ এই আটক অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তক্ষক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি করা হয়। মাইক্রোবাসের ভেতর থেকে তক্ষক উদ্ধার করে ৯ পাচারকারীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন… সাতক্ষীরায় সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধার
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান পদ্মা টেলিভিশনকে বলেন, “তক্ষকসহ আটককৃত ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচারের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তক্ষক পাচারে আন্তর্জাতিক পাচারচক্রের জড়িত থাকার আশঙ্কা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে এসব চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।

