আশুগঞ্জে বিদেশী চকলেটের চালানসহ ২ চোরাকারবারী গ্রেফতার

আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বিদেশী চকলেটের চালানসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ০৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১টা ১৫ মিনিটে, আশুগঞ্জ টোলপ্লাজায় ঢাকা গামী হাইওয়ে রোড থেকে তাদের আটক করা হয়। এ সময় ৪৫টি কার্টুনে রাখা মোট ১০৮০টি বিদেশী চকলেটের বয়াম ও একটি হায়েস গাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়:
মাছতুরা আক্তার (৪২)
স্বামী: মৃত আশিকুর রহমান প্রকাশ নিপুন
গ্রাম: হারিদিয়া, থানা: লৌহজং, জেলা: মুন্সিগঞ্জ
মোঃ শহিদুল ইসলাম রনি (২৭)
পিতা: রফিকুল ইসলাম
গ্রাম: কড়াকুট, থানা: নাঙ্গলকোর্ট, জেলা: কুমিল্লা
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক