গণিতে বিশ্বসেরা একই প্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থী

গণিতে বিশ্বসেরা: ক্যামব্রিজ আইজিসিই পরীক্ষায় বাংলাদেশের ৫ শিক্ষার্থীর শতভাগ সাফল্য
উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচ কৃতী শিক্ষার্থী ক্যামব্রিজ আইজিসিই পরীক্ষায় গণিতে শতভাগ নম্বর অর্জন করে বিশ্বসেরা হয়েছেন।
ক্যামব্রিজ পাঠ্যক্রমভিত্তিক ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিই) পরীক্ষায় এ বছর বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছেন পাঁচ মেধাবী শিক্ষার্থী। তারা গণিতে শতভাগ নম্বর পেয়ে বিশ্বসেরার মর্যাদা অর্জন করেছেন। সবাই রাজধানীর উত্তরায় অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।
শতভাগ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—
ফাইয়াজ সিদ্দিকী
অহনা সাহা
মোহাম্মদ মোহায়মিন উদ্দিন নাইব
বুশরা রুবানা আফরোজ
সম্বৃত অম্বর
তাদের মধ্যে ফাইয়াজ সিদ্দিকী ও অহনা সাহা যথাক্রমে ৯৬% ও ৯৫.৬% নম্বর অর্জন করে ‘স্কুল টপার’ হয়েছেন। এছাড়া অহনা সাহা সম্মানজনক “ক্যামব্রিজ আইসিই অ্যাওয়ার্ড উইথ ডিস্টিংশন” অর্জন করেছেন।
গত ১৯ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, শুধু ব্যক্তিগত কৃতিত্বই নয় বরং পুরো ব্যাচের সামগ্রিক ফলাফলও অত্যন্ত উজ্জ্বল। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২০০ জন শিক্ষার্থীর মধ্যে—
৪১ জন পেয়েছে ৯০% বা তার বেশি নম্বর
৯৯ জন পেয়েছে ৮০% বা তার বেশি নম্বর
স্কুলটির সামগ্রিক গড় ফলাফল দাঁড়িয়েছে ৮০.৩ শতাংশে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অম্লান কে সাহা বলেন—
“এই অর্জন কেবল একটি ফলাফল নয়, বরং মানসম্পন্ন শিক্ষার প্রতিফলন। আমরা একাডেমিক উৎকর্ষ ধরে রাখতে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ শেখার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”
আরও পড়ুন: আগামী পাঁচদিন দেশে টানা বৃষ্টি, কোন কোন এলাকায় ঝরতে পারে
নিজস্ব প্রতিবেদক

