উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ।

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ।
কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকার ছাত্র ও সাধারণ মানুষ।
মঙ্গলবার বিকেলে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা সমাবেশে মিলিত হন। বিক্ষোভে নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ‘এক-দুই-তিন-চার, আসিফ তুই গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আকুবপুরে ট্রিপল মার্ডার, হিন্দুদের পুকুর দখল ও নারী শিক্ষিকাকে লাঞ্ছিত করার মতো অপরাধের সঙ্গে জড়িত উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
পূজা মণ্ডপে হামলা, ধর্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের অভিযোগও তোলা হয় বক্তাদের পক্ষ থেকে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব বন্ধ না হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুন: ৩টি প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় সংকট ঘটতে পারে’

