বাসন্তীতে রক্তচক্ষু: ভাবির কাটা মাথা হাতে থানায় হাজির যুবক

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় শনিবার সকালের এক ভয়াবহ দৃশ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক যুবক রাস্তায় হাঁটছেন হাতে রক্তমাখা ধারালো চপার এবং অন্য হাতে এক নারীর কাটা মাথা। দৃশ্যটি দেখে হতচকিত হয়ে পড়ে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের মতে, যুবকের মুখে ছিল না কোনও ভয়ের চিহ্ন। পথচারীরা চুপচাপ পাশ কাটিয়ে চলে যান। কেউ তার সামনে কিছু বলার সাহস পাননি।
অপূর্ব সেই ঘটনায় দেখা যায়, ওই যুবক সোজা হাঁটতে হাঁটতে চলে যান বাসন্তী থানায়। সেখানে গিয়ে নিজেই জানান, তিনি তাঁর ভাবিকে খুন করেছেন।
পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে এবং তার কাছ থেকে চপার ও কাটা মাথাটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিমল মণ্ডল। নিহত নারী সতী মণ্ডল, যিনি বিমলের ভাবি। দুজনেই ভরতগড় এলাকার বাসিন্দা।
আরও পড়ুন… ঢাকায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার
সকালবেলা মাঠে কোনো বিষয় নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর আচমকাই বিমল চপার দিয়ে ভাবিকে কুপিয়ে হত্যা করেন এবং তার মাথা আলাদা করে ফেলেন।
ঘটনার পর বিমল নিজেই সেই কাটা মাথা হাতে নিয়ে থানার দিকে রওনা হন। পথচলতি মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমলের মুখে ছিল না কোনও অনুশোচনার ছাপ। যেন কিছুই হয়নি।
পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এই নির্মম খুনের ঘটনা ঘটতে পারে। তবে বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ।