নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে: মির্জা ফখরুল

বুধবার (৭ আগস্ট) বিএনপির সমাবেশ উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। এতে সেখানে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সমাবেশের সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে ।
আরও পড়ুন: শেখ হাসিনা দিল্লি তেই আছেন মেয়ে পুতুলের কাছে: জয়
তিনি জানালেন যে, ‘তাদের দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ছাত্র আন্দোলনে তারা সহযোগিতা করেছে এবং একাত্মতা প্রকাশ করেছে। যার ফলে তাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ছাত্রদের সঙ্গে একমত ছিল এবং নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
তিনি বলেন যে, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে, এবং এ বিজয়কে তারা জনগণের এবং ছাত্রদের বিজয় হিসেবে উল্লেখ করেছে। এই অর্জিত বিজয়কে রক্ষা করতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত করতে পারে এবং বিজয়কে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সেই সুযোগ যেন তারা না দেয়।
যারা আজ বিভিন্ন এলাকায়, শহরে এবং বন্দরে ভাঙচুর ও লুটপাট করছে, তারা তাদের দলের কেউ নয়। তারা ছাত্রদের কেউ নয়; বরং তারা দুর্বৃত্ত, দুষ্কৃতকারী, এবং তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে ধ্বংস করা। সবাইকে সজাগ এবং সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ বারবার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার যেন সেই বিজয় ছিনিয়ে নেওয়া না যায়।
তিনি আরো জানান, তারা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চায়। তারা ন্যায়বিচার, মানবাধিকার, সাম্য, এবং কল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে চায়। এই বিষয়ে তারা ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত এবং তাদের বক্তব্যকে সমর্থন করেছে।
তাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে নিজেদের সুসংহত রাখার এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার তাগিদ দেওয়া হয়েছে। কোনো হিংসা বা প্রতিশোধের পথ না বেছে নিয়ে, ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনের সঠিক ধারাবাহিকতা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে’।
বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া দীর্ঘ ৭ বছর পর বক্তব্য রাখেন। তিনি বলেন, “দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাসী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। ” বীর সন্তানরা যারা মরনপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে শতশত শহীদদের জানাই শ্রদ্ধা জানান তিনি। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে বলে তার আশাবাদ।
দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ।
তরুণদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতির নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
ধ্বংস নয়, প্রতিশোধ-প্রতিহিংসা নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,” যোগ করেন খালেদা জিয়া। পদ্মা টিভি
নিজস্ব প্রতিবেদক

