হিরো আলমের জীবনে নতুন মুখ, প্রেমের গল্প এবার বিয়ের দিকে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবারের পাত্রী তারই টিমে সম্প্রতি যুক্ত হওয়া মডেল ইতি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে এবং খুব শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
রোববার (২৫ মে) বিকেলে পদ্মা টেলিভিশনকে হিরো আলম বলেন, “আমরা প্রেমের সম্পর্কে রয়েছি—এটা সত্যি। তবে বিয়ের বিষয়টি আল্লাহর হাতে। পরিস্থিতি যদি সেই দিকে যায়, তাহলে বিয়েটা হবেই।”
এ বিষয়ে ইতিও তার অনুভূতি প্রকাশ করে বলেন, “হিরো আলমের সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কাজ করতে করতে একসময় কাছাকাছি চলে আসি।”
হিরো আলম আরও জানান, “ইতি গাজীপুরের মেয়ে। খুব ভালো মেয়ে। সে নিজেই আমার সঙ্গে যোগাযোগ করে জানায়, সে মিউজিক ভিডিওতে কাজ করতে চায়। আমি তাকে আমার টিমে নিই এবং সেখান থেকেই তার পথচলা শুরু।”
আরো পড়ুন…বাচ্চাদের হাতে স্মার্টফোন: উপকার নাকি স/র্ব/না/শ?
ব্যক্তিগত জীবনে হিরো আলম বর্তমানে তার তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার করছেন না। তিনি অভিযোগ করে বলেন, “বাবার মৃত্যুর সময় আমি এক মাস হাসপাতালে ছিলাম, কিন্তু রিয়া একবারও পাশে আসেনি। এমনকি বাবার লাশ দেখতে পর্যন্ত আসেনি।”
রিয়ার সঙ্গে প্রেমের শুরুটাও হয়েছিল কাজের সূত্রে। সেই সময় হিরো আলমের দ্বিতীয় স্ত্রী ছিলেন মডেল নুসরাত জাহান, যিনি পরে ডিভোর্স দেন। এরপর রিয়াকে বিয়ে করেন হিরো আলম এবং দুজনে একসঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করেন।
এর আগে ২০১০ সালে হিরো আলম প্রথম বিয়ে করেন সাদিয়া বেগম সুমিকে। তাদের সংসারে আলো ও আঁখি নামে দুই কন্যা এবং আবির নামে এক পুত্র রয়েছে।
২০১৫ সালের দিকে সোশ্যাল মিডিয়ায় কমেডি কনটেন্টের মাধ্যমে পরিচিতি লাভ করেন হিরো আলম। তবে ২০১৯ সালের ৬ মার্চ সুমিকে মারধরের অভিযোগে তিনি গ্রেপ্তার হন। মামলাটি দায়ের করেন তার শ্বশুর সাইফুল ইসলাম। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ১৯ এপ্রিল তিনি ১০ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি পান।
আরো পড়ুন…“কালো আইন মানি না”—সচিবালয়ে দ্বিতীয় দিনের বিক্ষোভ, সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ প্রত্যাহারের দাবি
তবে তার প্রথম স্ত্রী সুমির সঙ্গে বৈবাহিক সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।