বাচ্চাদের হাতে স্মার্টফোন: উপকার নাকি স/র্ব/না/শ?

আজকাল ছোট্ট বাচ্চার কান্না থামাতে মা-বাবা কী করেন? একটা স্মার্টফোন হাতে দিয়ে বলেন, “এই নাও, ইউটিউব দেখো।”
একটু শান্তি চান, তাই না? কিন্তু জানেন কি, এই সাময়িক শান্তিটাই হতে পারে এক ভয়ঙ্কর ভবিষ্যতের শুরু?
বর্তমান যুগে প্রযুক্তির ছোঁয়া থেকে কেউই বাদ যাচ্ছে না। এমনকি এক বছরের শিশুদের হাতেও এখন স্মার্টফোন!
কিন্তু স্মার্টফোন ব্যবহার কি শুধুই সুবিধা বয়ে আনছে? নাকি এর আড়ালে লুকিয়ে আছে অনেক অজানা ক্ষতি?
প্রথমত, শারীরিক ক্ষতি।
বাচ্চারা যখন ঘন্টার পর ঘন্টা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকে, তখন তাদের চোখে চাপ পড়ে। শিশুকালের চোখ অত্যন্ত সংবেদনশীল। এতে চোখের দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে, দেখা দিতে পারে ড্রাই আই সিনড্রোম।
আর দীর্ঘ সময় এক ভঙ্গিমায় বসে থাকলে পিঠ, ঘাড় এবং ঘাড়ের মাংসপেশিতে ব্যথাও শুরু হয় অল্প বয়সেই।
দ্বিতীয়ত, মানসিক ক্ষতি।
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার শিশুদের মধ্যে আগ্রহের অভাব, অস্থিরতা, এমনকি উদ্বেগ ও বিষণ্নতা তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোন ব্যবহারে ডোপামিন নিঃসরণ হয় – যা আনন্দের অনুভূতি দেয়। ফলে শিশুরা আসক্ত হয়ে পড়ে, যেটা এক ধরনের ডিজিটাল ড্রাগ!
এই আসক্তি ধীরে ধীরে শিশুরা বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মা-বাবা, বন্ধু বা পরিবেশ—কোনো কিছুর প্রতিই আগ্রহ থাকে না।
এতে তাদের সামাজিক দক্ষতা তৈরি হয় না। দেখা দেয় আচরণগত সমস্যা—জেদ, রাগ, ধৈর্যহীনতা।
আরো একটি ভয়াবহ দিক হলো ঘুমের ব্যাঘাত।
বাচ্চারা যখন রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফোন ব্যবহার করে, তখন তাদের মস্তিষ্ক সজাগ থাকে।
নীল আলো (Blue light) মেলাটোনিন হরমোনকে বাধা দেয়, যা ঘুম আনার জন্য দরকার।
ফলে শিশুর ঘুম হয় কম, আর ঘুম কম মানেই মস্তিষ্ক বিশ্রাম পায় না। তার ফল—মনোযোগের অভাব, স্মৃতিশক্তি দুর্বলতা, এবং শেখার অক্ষমতা।
এছাড়াও স্মার্টফোনের মাধ্যমে বাচ্চারা নানা অনুপযুক্ত কনটেন্ট দেখতে পারে। অনেক সময় তারা চাইলেই অশ্লীল ভিডিও, হিংসাত্মক গেম, বা অবিশ্বাস্য তথ্য দেখে ফেলে।
যা তাদের মনোজগতে গভীর প্রভাব ফেলে, এবং মূল্যবোধ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
তাহলে কি বাচ্চাদের একেবারে স্মার্টফোন থেকে দূরে রাখবেন?
তা নয়।
প্রযুক্তি থেকে দূরে থাকা এখন আর সম্ভব নয়। কিন্তু করতে হবে সঠিক ব্যবহার।
প্রথমত, সময় নির্ধারণ করুন। দিনে এক বা দুই ঘণ্টার বেশি নয়।
অভিভাবক নিয়ন্ত্রণ রাখুন—বাচ্চা কী দেখছে, কী ডাউনলোড করছে।
বিকল্প বিনোদন দিন—গল্পের বই, খেলা, ছবি আঁকা।
পরিবারের সাথে সময় কাটাতে উৎসাহ দিন।
এবং অবশ্যই, নিজেরাও মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকুন। কারণ শিশুরা দেখে শিখে।
স্মার্টফোন ভালো, তবে সীমার বাইরে গেলে সেটা হয়ে উঠতে পারে শত্রু।
আজই সিদ্ধান্ত নিন—আপনার সন্তানের ভবিষ্যৎ যেন হয় উজ্জ্বল, প্রযুক্তি-নির্ভর নয়, বরং সচেতন ও মানবিক।

