উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো পাঁচজন!

অন্তর্বর্তী সরকারের আওতা সম্প্রসারিত হচ্ছে, এবং এতে আরও পাঁচজন উপদেষ্টার অন্তর্ভুক্তি ঘটছে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
ছাত্র-জনতার আন্দোলনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ থাকলেও এবার আরও পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত হতে পারেন, যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের যাতায়াতের জন্য ৫টি যানবাহন প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন উপদেষ্টাদের মধ্যে রয়েছেন – আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগকারী আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন উপদেষ্টা পরিষদে যোগ দিতে পারেন
নিজস্ব প্রতিবেদক

