টিকার সংকটে দেশে হামের বিস্ফোরণ, ৪১ শিশুর মৃত্যু!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা আকলিমা খাতুন তার এক বছরের ছেলে রিফাত হাসানকে নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে ছুটে এসেছেন। প্রায় এক সপ্তাহ আগে শিশুটির জ্বর শুরু হয়, পরে শরীরে র‍্যাশ দেখা দিলে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক হামের লক্ষণ শনাক্ত করেন এবং দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে সেখানে চিকিৎসা চললেও...