সরিষাবাড়ীর স্বপ্ননীল পার্কে র্যাফেল ড্র অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামে অবস্থিত বিনোদনমূলক ওয়াটার পার্ক স্বপ্ননীল-এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পার্ক প্রাঙ্গণে এ র্যাফেল ড্র কার্যক্রম পরিচালনা করেন পার্কটির স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির নেতা রূহুল আমিন সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুখলেসুর রহমান শাহীন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও দর্শনার্থীরা।
আরো পড়ুন…সাতক্ষীরায় সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধার
র্যাফেল ড্র উপলক্ষে আয়োজকেরা জানান, ঈদ আনন্দকে আরও রাঙিয়ে তুলতেই দর্শনার্থীদের জন্য এই বিশেষ লটারির আয়োজন করা হয়। ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চির স্মার্ট টেলিভিশন, তৃতীয় পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চতুর্থ পুরস্কার রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি ডিনার সেট প্রদান করা হয়।
এই আয়োজনে স্থানীয় জনগণের অংশগ্রহণে পার্কজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

