লালমাইয়ে ডাকাতিয়া নদীতে জলাবদ্ধতা নিরসনে প্রশংসায় ভাসছেন ইউএনও হিমাদ্রী খীসা

শনিবার ১২ জুলাই, ২০২৫ লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের অন্তর্গত নাগরীপাড়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীর উপর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে,লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।
সাম্প্রতিক অতিবৃষ্টিতে ডাকাতিয়া নদীতে কচুরিপানার কারণে নাব্যতা হারিয়েছে।যার ফলশ্রুতিতে নদীর পাড়ের ফসিল জমি ও বাড়ি ঘর পানিতে তলিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা স্থানীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা সহ আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করার লক্ষ্য কাজ শুরু করেন।এতে উপজেলাবাসী এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খিসা,উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান , বাগমারা দক্ষিণ ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লোকমান হোসেন,
আরো পড়ুন…মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ
আরো উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফায়েল মজুমদার, লালমাই উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলেমান মিয়া, লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক কামরুল হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ গন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

