এক ইলিশের দাম পৌঁছালো ১৩ হাজার টাকা; জুন থেকে মিলছে আরও বড় ইলিশ

🟩 পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরার পরিমাণ কম থাকায় স্থানীয় জেলেরা হতাশ
🟩 জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন
🟩 সোমবার আড়াই কেজি ওজনের ইলিশ ১৩ হাজার ১৫০ টাকায় নিলামে বিক্রি হয়েছে
🟩 মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের ইলিশ সরবরাহ নেই, তবে মাঝেমধ্যে বড় ইলিশ আসে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সম্প্রতি ইলিশ ধরা পড়ার পরিমাণ খুবই কম হওয়ায় স্থানীয় জেলেরা হতাশার মুখে পড়েছেন। তবে জুন মাসের শুরু থেকে বড় আকারের ইলিশ পাওয়ার খবর এসেছে, যা তাদের জন্য ইতিবাচক সংবদ বটে।
সোমবার (২৩ জুন) চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়া একটি আড়াই কেজি ওজনের ইলিশ পাইকারি আড়তে নিলামে বিক্রি হয়েছে ১৩ হাজার ১৫০ টাকায়।
ইলিশটি উত্তম দাসের আড়তে নিয়ে আসা হয়, যেখানে অন্তত ১৫ জন ব্যবসায়ী নিলামে অংশগ্রহণ করেন। পরে নবীর হোসেন নামের এক ব্যবসায়ী ইলিশটি কিনে নেন।
নবীর হোসেন জানিয়েছেন, “জুন থেকে বড় আকারের ইলিশ পাওয়া শুরু হয়েছে, যা আগে দেখা যেত না। কিছুদিন আগে তিনি ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ৩৯০ টাকায় কিনেছিলেন।”
আরও পড়ুন… বরিশালের বাকেরগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেছেন, “ইলিশ সরবরাহ এখন অনেক কম। দক্ষিণাঞ্চল থেকে ইলিশ আসে না, অধিকাংশই স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে বড় ইলিশ জেলেরা মাছঘাটে নিয়ে আসে।“
এভাবেই চাঁদপুরে ইলিশের সরবরাহ কম থাকলেও বড় ইলিশ পাওয়া শুরু হওয়ায় জেলেদের মাঝে আশার আলো জাগছে।

