বিয়ের পর সাফল্যের জোয়ারে মেহজাবীন

ছোট পর্দার সুপরিচিত তারকা মেহজাবীন চৌধুরীর জীবনে যেন চলছে স্বপ্নের মতো সময়। বছরের শুরুতে দীর্ঘদিনের প্রেমিক, নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন এই গ্ল্যামার কন্যা। বিয়ের পর থেকেই তার অভিনয় জীবনেও মিলছে একের পর এক সফলতা।
সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এ ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ও তারকা জরিপ—উভয় বিভাগেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। একইসঙ্গে সিনেমাটি জিতেছে বছরের সেরা চলচ্চিত্রের সম্মাননাও।
পুরস্কার গ্রহণের মুহূর্তে আবেগে আপ্লুত মেহজাবীন বলেন,
“আমার মনে হচ্ছে, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।”
সেই মঞ্চে দাঁড়িয়েই তিনি আহ্বান জানান আরও বেশি নারীপ্রধান চরিত্রভিত্তিক সিনেমা নির্মাণের। দর্শকদের প্রতিও জানান আন্তরিক কৃতজ্ঞতা।
আরো পড়ুন…হিরো আলমের জীবনে নতুন মুখ, প্রেমের গল্প এবার বিয়ের দিকে
এদিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও মেহজাবীন জানালেন, তার মনে পাশে ছিলেন স্বামী রাজীব। কারণ সেই সময় আদনান আল রাজীব ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘আলী’–এর প্রদর্শনী নিয়ে ব্যস্ত ছিলেন।
উল্লেখ্য, ‘প্রিয় মালতী’ ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার এবং লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে পেয়েছে দর্শক পুরস্কার।
আরো পড়ুন…“কালো আইন মানি না”—সচিবালয়ে দ্বিতীয় দিনের বিক্ষোভ, সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ প্রত্যাহারের দাবি
বিয়ে, ক্যারিয়ার আর স্বীকৃতি—সব মিলিয়ে ২০২৪ সালটি যেন মেহজাবীনের জন্য এক ‘গোল্ডেন ইয়ার’!