ইসরায়েলের পক্ষ থেকে বিশ্ব মুসলিমদের ঈদ শুভেচ্ছা, আলোচনায় নতুন বার্তা

বিশ্বজুড়ে মুসলিমদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা প্রকাশ করে।
ইসরায়েলে বসবাসরত মুসলিমদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের উদ্দেশ্যে দেওয়া ওই বার্তায় “ঈদ মোবারক” জানানো হয়। পোস্টের সঙ্গে একটি শুভেচ্ছা কার্ডও শেয়ার করা হয়, যেখানে ইংরেজি ও আরবি—দুই ভাষাতেই ঈদের শুভেচ্ছা লেখা ছিল।
ফেসবুক পোস্টের ক্যাপশনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, তাদের ইসরায়েলি মুসলিম নাগরিক ও বিশ্বজুড়ে সকল মুসলিম বন্ধুদের প্রতি ঈদের শুভেচ্ছা রইল। একই সঙ্গে তারা আশা প্রকাশ করে, এই উৎসব যেন শান্তি, আনন্দ এবং আগামী দিনের জন্য নতুন আশার বার্তা বয়ে আনে।
উল্লেখ্য, প্রতি বছরই রমজান ও ঈদুল ফিতরের সময় ইসরায়েলের পক্ষ থেকে এমন শুভেচ্ছা বার্তা দেওয়া হয়ে থাকে। তবে বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের এই বার্তাটি বিশেষভাবে নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

