বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা!

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত গোলাম সরোয়ার মোল্লা পারিয়াট গ্রামের বাসিন্দা এবং কোলা ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি।
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার সকালে কোলা বাজারের তিন রাস্তার মোড়ে গোলাম সরোয়ার মোল্লা বসেছিলেন। তখন হঠাৎ কিছু যুবক তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে পাঠান।
ঘটনাস্থলে উপস্থিত এক দোকানি, নাম প্রকাশ না করার শর্তে জানান, গোলাম সরোয়ার একটি দোকানে বসা ছিলেন, তখন মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে অতর্কিতে হামলা চালায়। এরা সবাই জামাল ইউনিয়নের নজরুল মোল্লার অনুসারী। অতীতে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, পূর্বশত্রুতার জেরে এই হামলা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ জমা দেয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক

