ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কেরি পোকার ট্যাবলেট খেয়ে প্রান দিল তরুণী গৃহবধূ!!

প্রেম করে বিয়ে, তারপর ডিভোর্স, আবার সম্পর্কের জোড়া! এভাবে পারিবারিক অশান্তির জেরে কেরির ট্যাবলেট খেয়ে প্রান দিল তরুণী গৃহবধূ!!
আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন আশা মনি(১৯) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫) এপ্রিল দূুপর সাড়ে ১২ টার সময় স্বামীর সাথে অভিমান করে কেরি পোকা দমনের ট্যাবলেট খায় আশমনি। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮ টার সময় আশামনি কে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্ডেম করার জন্য মর্গে পাঠিয়েছে।
মৃত আশামনি উপজেলার উত্তর ইউপির কল্যানপুরের মো. জনি মিয়ার স্ত্রী। আশামনি মোগড়া ইউপির জাঙ্গাল গ্রামের সিএনজি চালক মো. জুরু মিয়ার কন্যা। আজ দুপুরে আশামনি মনি তার পিত্রালয়ে বিষপান করেন। এসময় স্বামী মো. জনি মিয়া শ্বশুর বাড়িতেই ছিলেন।
জানা গেছে, আশামনি ও জনি উভয়েই প্রেম করে বিয়ে করেন। কয়েকমাস আগে পারিবারিক অশান্তি তে তাদের দূজনের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর তারা আবারও বিয়ে করে একসাথে থাকতে শুরু করার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। যোগাযোগ করা হলে জুরু মিয়া বলেন, আমার মেয়ে ও তার স্বামী ২ জনেই উগ্র মেজাজী। সামান্য বিষয়ে এদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। জনির কাছ থেকে ফোনে জানতে পারি আশা মনি বিষ খেয়েছে।
এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে আছে, এবিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক

