ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ওদের
প্রেম করে বিয়ের এখনো ২ মাস পূর্ণ হয়নি। বিয়ের কয়েকদিন পরে স্বামী তানভীর মিয়া চলে যায় প্রবাসে। এরই মধ্যে এই নতুন দম্পত্তির জীবনে যোগ হয় এক কাল অধ্যায়। প্রবাসীর স্ত্রী মুন্নী আক্তার বেঁচে নেয় আত্মহত্যার পথ। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলায় ফাঁস দিয়ে মুন্নী আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুন্নী ওই গ্রামের জাপান প্রবাসী তানভীরের স্ত্রী ও একই ইউনিয়নের কেনা গ্রামের অলি আহমেদের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেম করে বিয়ে করেন তারা। বিয়ের কিছুদিন পরে স্বামী জাপান চলে যায়। শাশুড়ি ছাড়া ঘরে তেমন কেউ থাকে না। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানান, প্রায় ২ মাস আগে কেনা গ্রামের মুন্নীর সাথে জাপান প্রবাসী তানভীরের বিয়ে হয়। সন্ধ্যায় সে স্বামীর ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। নিউজ ডেস্ক, পদ্মা টিভি।
নিজস্ব প্রতিবেদক

