জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি গ্রেপ্তার

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি গ্রেপ্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরখাস্তকৃত শিক্ষক মাহমুদুর রহমান ওরফে জনি (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর সন্নিকটে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় জনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন এবং সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছিলেন। তবে ২০২৩ সালে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বরখাস্ত করা হয়। ছাত্রজীবনে তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী
নিজস্ব প্রতিবেদক

