“জব উই মেট” থেকে বাদ পড়ার বেদনা, বিস্ফোরক মন্তব্য ববি দেওলের

বলিউড অভিনেতা ববি দেওল তার দীর্ঘ ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন। ২০২৩ সালের ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে দুর্দান্ত কামব্যাক করলেও এবার আলোচনায় উঠে এসেছেন একটি পুরোনো কিন্তু চমকপ্রদ তথ্য প্রকাশ করে।
সম্প্রতি ‘পিঙ্ক ভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানান, তিনি ছিলেন ইমতিয়াজ আলির ‘জব উই মেট’ সিনেমার প্রাথমিক পছন্দ, কিন্তু শেষ মুহূর্তে সেই সুযোগ কেড়ে নেওয়া হয় এবং তার জায়গায় নেয়া হয় শহীদ কাপুরকে।
“আমাকে একরকম লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল”—ববি
ববি দেওল বলেন,
“ক্যারিয়ারে এমন অনেক সময় গেছে, যখন সিনেমা চূড়ান্ত হওয়ার পরেও বাদ পড়েছি। অনেককে অনুরোধ করেছি একটা কাজের জন্য, কিন্তু সাড়া পাইনি।”
আরও পড়ুন… গুজরাটের মডেল অঞ্জলি ভারমোরার রহস্যময় মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা
তিনি আরও জানান,
“ইমতিয়াজ আলির একটি অসম্পূর্ণ সিনেমা আমার নজরে পড়ে। আমি ওকে বলি, তুমি আমার সঙ্গে কাজ করো, নতুন স্ক্রিপ্ট লেখো। এরপর সে লেখে ‘জব উই মেট’।”
🔶 ছবির প্রযোজক খোঁজা থেকে শুরু করে অভিনেত্রী বাছাই পর্যন্ত অনেক কিছুই করেছিলেন ববি।
প্রথমদিকে করিনা কাপুর স্ক্রিপ্ট পছন্দ না করায় প্রীতি জিনতার সঙ্গেও কথা হয়। কিন্তু শেষপর্যন্ত করিনাই যুক্ত হন ছবিতে।
🔶 কিন্তু বাস্তবতা ছিল নির্মম।
“যে প্রযোজকের কাছে আমি ইমতিয়াজকে নিয়ে গিয়েছিলাম, সেই আমাকে বাদ দিয়ে ছবিটা বানায়। আমাকেই একরকম ‘লাথি মেরে’ বের করে দেওয়া হয়। তারপর শহীদ-করিনাকে নিয়ে তৈরি হয় সিনেমা।”
আরও পড়ুন… আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরই ভয়াবহ দুর্ঘটনা, বলিউডজুড়ে শোকের ছায়া
‘অ্যানিমেল’ দিয়ে বাজিমাত
সব অভিমান ও ব্যর্থতাকে পেছনে ফেলে ২০২৩ সালে ববি দেওল আবারও আলোচনায় আসেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সুপারহিট সিনেমা ‘অ্যানিমেল’-এ তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।
এই সিনেমায় তার সঙ্গে ছিলেন রণবীর কাপুর, অনিল কাপুর, রাশমিকা মান্দানা, তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

