আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরই ভয়াবহ দুর্ঘটনা, বলিউডজুড়ে শোকের ছায়া

গুজরাটের আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল ২৪২ জন আরোহীসহ একটি এয়ার ইন্ডিয়ার বিমান। তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বিধ্বস্ত হয় বিমানটি। মুহূর্তেই নীল আকাশ ঢেকে যায় ধোঁয়ায়, ছড়িয়ে পড়ে বিভীষিকা।
এ দুর্ঘটনায় ভারতের পশ্চিম উপকূলজুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে শোক জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক বলিউড তারকা।
🔶 সানি দেওল সোশ্যাল মিডিয়ায় লেখেন,
“আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। যারা ধ্বংসস্তূপে আটকে আছেন, তাদের জীবিত উদ্ধারের জন্য প্রার্থনা করছি। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হোক।”
🔶 আলিয়া ভাট লিখেছেন,
“এটা এক ভয়াবহ ঘটনা! সকল যাত্রী এবং ক্রুদের জন্য আমার হৃদয় কাঁদছে। ঈশ্বর যেন সবাইকে রক্ষা করেন।”
🔶 অক্ষয় কুমার শোক জানিয়ে বলেন,
“এই দুর্ঘটনায় হতবাক ও বাকরুদ্ধ আমি। এই মুহূর্তে প্রার্থনা ছাড়া কিছুই করার নেই।”
আরও পড়ুন… বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তা করতে চায় কমনওয়েলথ: মহাসচিব বোচওয়ে
🔶 করন জোহর বলেন,
“ভয়াবহ বিমান দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হতাহতের খবর আসতেই আছে। বিমানে থাকা সবাই এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।”
🔶 ভিকি কৌশল জানান,
“বারবার ২৪২ যাত্রীর কথা মনে পড়ছে। মন কেঁদে উঠছে। সবার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
🔶 সনু সুদ লিখেছেন,
“লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটির জন্য প্রার্থনা করছি।”
🔶 রিতেশ দেশমুখ বলেন,
“এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে স্তব্ধ আমি। যাত্রী, তাদের পরিবার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার গভীর সহানুভূতি।”

