বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্যসহ একটি পিকআপ আটক করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে যা আটক হয়
ভারতীয় জিরা – ১,২০০ কেজি
ফুচকা – ২,০৬৪ কেজি
জিলেক্ট ব্লেড – ৫০,৪০০ পিস
কাবেরী মেহেদী – ১,১২৮ পিস
পিকআপ – ০১ টি
আটককৃত পিকআপসহ এসব চোরাচালানি মালামালের সিজার মূল্য ৭৪ লক্ষ ৬ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অন্যান্য অভিযানে আরও উদ্ধার
সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পৃথক অভিযানে আরও আটক করা হয়:
ইস্কফ সিরাপ – ১,০৬৫ বোতল
গাঁজা – ১২ কেজি
বিদেশি মদ – ৫০ বোতল
আটককৃত পিকআপ ও চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। অপরদিকে, মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন, নতুন নামকরণ “শহীদ আবু সাঈদ স্কুল”
নিজস্ব প্রতিবেদক

