রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন, নতুন নামকরণ “শহীদ আবু সাঈদ স্কুল”

নরসিংদীর রায়পুরায় সাবেক সংসদ সদস্য রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত “আশরাফুন্নেছা স্কুল” এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুনভাবে বিদ্যালয়টির নাম রাখা হয়েছে “শহীদ আবু সাঈদ স্কুল”।
সোমবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দীসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের দেশ ও সমাজের প্রতি অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: আশুগঞ্জে বিদেশী চকলেটের চালানসহ ২ চোরাকারবারী গ্রেফতার

