বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

স্বৈরাচারী আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে গণজমায়েত চলছে। রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সড়কে এই কর্মসূচি শুরু হয়।
দুপুর ১২টার দিকে কয়েকশ লোককে সেখানে উপস্থিত হতে দেখা যায়। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত ছিলেন।
শুরুর দিকেই আন্দোলনকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ নিয়ে হাসনাতের ভিডিও বার্তা কর্মসূচিতে প্রচারিত হয়।
আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল চলতে থাকে।
আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট করেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে হুঁশিয়ারি বার্তা দেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল বা সমাবেশ করতে দেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক

