কোটি টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এক কোটি সতেরো লক্ষ ষোলো হাজার মূল্যের ৭৬৮ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে। এসময় শাড়ি বহনকারী একটি মাইক্রোবাস আটক করা হয়।
২৫ জুন সকাল ৮ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চম্পকনগর এলাকায় সন্দেহজনক মাইক্রোবাস তল্লাশি চালিয়ে এই মালামাল জব্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পক্ষ থেকে এক কোটি সতেরো লক্ষ ষোলো হাজার মূল্যের ৭৬৮ পিস ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দের তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান বন্ধে কঠোর নজরদারি রয়েছে বলে জানান।
বার্তা প্রেরক
বিজয়নগর থেকে
এস এম কামরুল হাসান শান্ত
০১৯৭৬২৪৩৬৭৭

