চট্টগ্রামে একদিনে আরও ১২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯০

🟩 ২৪ ঘণ্টায় ২৫১টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১২ জন
🟩 মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে, মৃত ছয়
🟩 ১০ জন নগরীতে, ২ জন উপজেলার বাসিন্দা
🟩 মৃত্যুর মধ্যে ৩ জন নগরী, ৩ জন উপজেলার বাসিন্দা
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
চট্টগ্রামের নতুন শনাক্তদের মধ্যে ১০ জন নগরীর এবং ২ জন উপজেলার (ফটিকছড়ি ও মীরসরাই) বাসিন্দা। সবমিলিয়ে ৯০ জন আক্রান্তের মধ্যে ৭৯ জনই নগরীর এবং ১১ জন উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন… রাষ্ট্রপতির শপথ পাঠ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই
এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ জন। তাদের মধ্যে ৩ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা ছিলেন।
চট্টগ্রাম জেলায় সংক্রমণ পরিস্থিতি অব্যাহত থাকায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

