বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণার পর জীবিত উদ্ধার এক যাত্রী

ভারতের আহমেদাবাদে আজ (১২ জুন) দুপুরে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুর্ঘটনায় অলৌকিকভাবে একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
পদ্মা টেলিভিশন জানতে পায় যে , বেঁচে যাওয়া ওই ব্যক্তি ছিলেন বিমানের ১১-এ নম্বর সিটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি নিজের পায়ে হেঁটে চলেছেন—সাদা টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরে আছেন, শরীরে বড় ধরনের কোনো পোড়ার চিহ্নও স্পষ্ট নয়।
ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১-এর সঙ্গে। আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছু সময় পরই, যখন বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ছিল, তখনই হঠাৎ করে এটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ঠিক আগে পাইলট ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এরপরই বিমানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আকাশ। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে বিশাল আগুন ও ধোঁয়ার কুণ্ডলী।
বেঁচে যাওয়ার ঘটনাটি পুরো দুর্ঘটনাকে আরও নাটকীয় ও বিস্ময়কর করে তুলেছে। এখনো চলছে উদ্ধার অভিযান।
ভিডিওর লিংক https://www.facebook.com/reel/2212734665927533