ঈদযাত্রায় চরম ভোগান্তি: ব্যবস্থাপনায় “ভয়াবহ ব্যর্থতা”র অভিযোগ ডা. শফিকুর রহমানের

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় বড় ধরনের ব্যর্থতা দেখা গেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ঈদকে কেন্দ্র করে বছরের পর বছর অপেক্ষা করা মানুষজন পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফেরেন। কিন্তু এবারের যাত্রাপথে তারা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয় এবং সংশ্লিষ্টদের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা।

