গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ জন

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ জন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন– রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) এবং বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিমা মজুমদার জানান, দুপুর ১টার পর গুলিবিদ্ধ অবস্থায় তিন নারী ও এক কিশোর চিকিৎসা নিতে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, “দুপুরের দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের লোকজন এসে আমাদের ওপর গুলি চালায়, এতে আমরা কয়েকজন গুলিবিদ্ধ হই।”
তাদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ ফরিদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে ৩১
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। গুলিবিদ্ধ হওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য এখনও

