বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শ্যামলের জনসভায় মিছিল নিয়ে হাবুল মিয়ার অংশগ্রহণ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শ্যামলের জনসভায় মিছিল নিয়ে হাবুল মিয়ার অংশগ্রহণ
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর বুধন্তীর জনসভায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হাবুল মিয়ার নেতৃত্বে কয়েকশত নেতাকর্মীদের নিয়ে সুসজ্জিত মিছিল নিয়ে যোগদান করেছে।
২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বুধন্তী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভার পূর্বে পাশ্ববর্তী চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মাদ্রাসা মোড় থেকে শুরু হওয়া মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গেঞ্জি পরে ব্যানার, পেস্টুন নিয়ে মিছিল করে জনসভায় যোগদান করেন।
এই মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাবদুর খাঁ, হেবজু মিয়া, আবু হানিফ, দারু মিয়া, নুর হোসন, সুলতান খাঁ, রিপন, আশিকুর রহমান, সফু মিয়া, হান্নান মিয়া, আল আমিন, সৈয়দ মিয়া, মনু মিয়া, জারু মিয়া, আবু তাহের সর্দার, মাসুক মিয়া, ফারুক মিয়া, শাহজাহান মিয়া, কাইয়ুম মিয়া প্রমুখ।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হাবুল মিয়া জানান, আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে এতদিন মামলা হামলায় নেতাকর্মীরা জর্জরিত থাকায় কোন ধরনের সভা সমাবেশ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন পরে প্রকাশ্যে জনসভা করার সুযোগ পেয়েছে তাই এই জনসভা কে সফল করতে আমার এলাকার লোকজন ও নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেছি।
আমরা শ্যামল ভাই এর জন্য অতিতে ছিলাম। আগামী দিনেও পাশে থাকব। প্রিয় নেতাকে আগামী নির্বাচনে বিজয়ী করে সংসদে দেখতে চাই বলে জানান তিনি।

