সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী সহ ১৬৮ জনের বিরুদ্ধে বিজয়নগরে মামলা

সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী সহ ১৬৮ জনের বিরুদ্ধে বিজয়নগরে মামলা
বিএনপি’র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর গাড়ি ভাঙ্গচুরের জন্য সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ ১৬৮ জন আওয়ামী লীগের নেতাকর্মী নামে বিজয়নগর থানায় মামলা দায়ের হয়েছে।
২৮ আগস্ট বুধবার বিজয়নগর থানায় বিএনপি নেতা এস এম রাস্টু সরকার নামে একজন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর বিজয়নগর) আসন থেকে বাদীর নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১৬ ডিসেম্বর বিজয়নগর দিবসের শ্রদ্ধা নিবেদন করতে এবং নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে বিজয়নগর উপজেলার দিকে গাড়ি বহর নিয়ে আসার পরে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন। এসময় গাড়ি ভাঙ্গচুর সহ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আহত করেন।
মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ছাড়াও আসামী করা হয়েছে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃরধা, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তাঁরা দুলি, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার রহমান ভূঁইয়া, বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাইয়িদুল হক, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম খন্দকার আজাদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, কামরুজ্জামান রতন সহ ১৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা কযেক আসামি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাফায়ত আহমেদ মামলারুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,১৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা কয়েকশত ব্যক্তিকে আসামি করে এস এম রাস্টু সরকার নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আমরা পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।
বার্তা প্রেরক
এস এম কামরুল হাসান শান্ত
০১৯৭৬২৪৩৬৭৭