আখাউড়ায় বন্যার পানিতে ডুবে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু পদ্মা নিউজ

আখাউড়ায় বন্যার পানিতে ডুবে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার বীরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সূবর্ণা আক্তার (৪০) বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী। ঘরে বন্যার পানি ঢুকে পড়ায় তাড়াতাড়ি সরতে গিয়ে হোঁচট খেয়ে পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার লুৎফুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: দেশের ৮ জেলায় বন্যা, আরও বিস্তৃত হওয়ার শঙ্কা পদ্মা নিউজ
এদিকে তীব্র বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়া স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতুটি। এ ছাড়া হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, ‘পাহাড়ি ঢলের পানিতে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করছেন। সেতুটি মেরামত করে দেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে। তবে দ্রুত যান চলাচলের ব্যবস্থা করা যাবে না। পদ্মা টিভি