প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ( ঢাকা মেট্রো গ-৪৩-৩১৪২)
প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর (১২:৩০ )টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এ ঘটে |
নিহতরা হলেন—কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা উমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাসেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বরোডের পদুয়া বাজার-সংলগ্ন নির্মাণাধীন ইউলুপের কাছে পৌঁছালে হঠাৎ কাভার্ডভ্যানটি উল্টে গিয়ে প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা চার যাত্রী নিহত হন।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১২টা ৫০ মিনিটে চৌয়ারা ফায়ার স্টেশনের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিহতদের লাশ উদ্ধার করা হয়।

