শিশু আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল জামায়াত

শিশু আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল জামায়াত
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের আলোচিত নিহত শিশু আছিয়ার পরিবারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে উপহার হিসেবে দুটি বাছুর ও একটি গোয়ালঘর প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই উপহার পৌঁছে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তখন তিনি আছিয়ার মাকে স্বাবলম্বী করার জন্য একটি গোয়ালঘর ও দুটি গরু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবে রূপ নিলো জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের হাত ধরে।
নিজস্ব প্রতিবেদক