পদ্মার ২৭ কেজির পাঙাশ বিক্রি ৫১ হাজার টাকায়, হইচই দৌলতদিয়ায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি এবং বিক্রি হয়েছে ৫১ হাজার ৩০০ টাকায়।
এ ঘটনা ঘিরে স্থানীয় জেলে ও ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ জুন) সকালে, যখন স্থানীয় জেলে ওসমান বাহির চর কলার বাগান এলাকার পদ্মা মোহনায় জাল ফেলেন।
🔶 তার জালেই ধরা পড়ে বিরল এই বিশাল পাঙাশটি।
পরে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন এবং বিক্রি করেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে, ১৮০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৬০০ টাকায়।
আরও পড়ুন… আশুগঞ্জে মেঘনা নদীর রেলসেতুর পিলারে ধাক্কা, ডুবে গেল পাথরবাহী বাল্কহেড
🔶 সম্রাট শাজাহান শেখ জানান,
“ওসমানের কাছ থেকে খবর পেয়ে আমি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে গিয়ে মাছটি কিনি। পরে সিলেটের এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ১৯০০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় মাছটি বিক্রি করি।”
👉 পদ্মা টেলিভিশন জানায়, দৌলতদিয়া ঘাটে এমন বড় পাঙাশ মাঝে মধ্যেই ধরা পড়ে, তবে এবারেরটি আকৃতি ও দামে দুই দিক থেকেই আলাদা নজর কাড়ে।