ডিবি প্রধান হারুন কে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের( ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে । তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার( ক্রাইম এন্ড অপারেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে ।
বুধবার( ৩১ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক আদশে এই তথ্য জানানো হয় । জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় ।
একই আদেশে হারুন অর রশীদ ছাড়াও আরও দুইজন কর্মকর্তাকে বদলী করা হয়েছে । ডিএমপির অতিরিক্ত কমিশনার( লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে ডিএমপি গোয়েন্দা শাখার( ডিবি) প্রধান হিসেবে ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার( লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হিসেবে বদলী করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক

