২৬ কেজি গাঁজাসহ বিজয়নগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৬ কেজি গাঁজাসহ বিজয়নগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ‘মায়ের দোয়া’ এলপিজি গ্যাস পাম্পের সামনে থেকে একটি পাঁচ টনের ট্রাক আটক করা হয়।
ট্রাকটি তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—
বাগেরহাট জেলার আলমাছ মিয়া
ময়মনসিংহ জেলার শাকিল মিয়া
পুলিশের প্রাথমিক ধারণা, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
ওসি মোঃ শহীদুল ইসলাম জানান,
“আটককৃত গাঁজা ও ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”পদ্মা নিউজ”

