কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, আহত কয়েকজন কর্মী

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত-এর প্রধান বিমানবন্দর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দরের কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দেশটির কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার পর দ্রুত জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয় এবং পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সংস্থাটির সরকারি মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি এক বিবৃতিতে বলেন, ড্রোনের আঘাতে অবকাঠামোর কিছু বস্তুগত ক্ষতি হলেও আহতদের অবস্থা গুরুতর নয়। সংশ্লিষ্ট এলাকাকে ইতোমধ্যে নিরাপদ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করার কাজ চলছে। একই সঙ্গে হামলার পেছনের কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা

