টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন।
শুক্রবার (৩০ মে) জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে জাতি গঠনে নেওয়া পদক্ষেপ এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতি জাপানের পূর্ণ সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
আরো পড়ুন…সরকারকে ইশরাক হোসেনের হুঁশিয়ারি: ‘এটাই শেষ সুযোগ’
এদিকে, বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে টোকিওর সহযোগিতার জন্য জাপান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান ড. ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়, যা দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়।

